বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। নিলাম থেকে পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে অংশগ্রহণকারী দলগুলো। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।নিলামের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠনের সুযোগ ছিল। এর আগে প্রতিটি দল একজন করে আইকন ক্রিকেটার নির্বাচন করে। নিলামের মাধ্যমে বাকি ক্রিকেটারদের দলে নেওয়া হয়। আগামী তিন বছর একই স্কোয়াড নিয়ে খেলার কথা রয়েছে দলগুলোর।
এক নজরে দেখে নেওয়া যাক, ডি-থ্রির নিলামে কোন দল কেমন স্কোয়াড গঠন করেছে।
ফরচুন গ্রুপতাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান ও ইসলামুল আহসান আবির।
ওয়ালটনমেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।
এইস ব্লু স্টারনুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক ও শাহাদাত রহমান সম্রাট।
সেভেন রিংস সিমেন্টমুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক ও আব্দুল্লাহ আল মুমিন।
একমি গ্রুপমোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি ও অনিক সরকার।
সিটিজেনস ব্যাংকনাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন ও হুমায়ুন আহমেদ।
ডি-থ্রির নিলামে দলগুলো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাদেরও দলে নিয়েছে। এখন দেখার বিষয়, ঘোষিত স্কোয়াড নিয়ে কোন দল মাঠের লড়াইয়ে কতটা সাফল্য পায়।
এফপি/মিব