Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম  (ভিজিটর : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় এ জরিমানা করা হয়।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

তিনি জানান, অভিযানকালে সিপাহিপাড়া বাজারের নাইম স্টোরে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ মনিরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সালাহউদ্দিন গোশত বিতানে গরুর মাংস বিক্রি করা হলেও দোকানে কোনো মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটির কর্মচারী ইউসুফ মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।


এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝