Dhaka, Saturday | 24 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 24 October 2026 | English
শিরোনাম:

কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২২ এএম  (ভিজিটর : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন রাতে ৬ ঘণ্টা করে ট্রাফিক ডাইভারশন করা হবে। এ সময় নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ থেকে ৩১ অক্টোবর দিবাগত রাত  ১১টা থেকে ভোর ৫টা পতেঙ্গা থেকে আনোয়ারা টিউবে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।
 
এ সময় বিদ্যমান যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝