Dhaka, Friday | 23 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 23 October 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিসচা পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ।

সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস ও অ্যাডভোকেট একরামুল ইসলাম; ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এবং সাংবাদিক জিএম মিজানুর রহমান ও এসএম আলাউদ্দিন সোহাগ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচার সহসভাপতি ও সাংবাদিক মো. আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহসভাপতি মো. আজিজুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মো. রাজু আহমেদ ও মো. আওছাফুর রহমান, নিসচার সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক ফরিজুল ইসলাম, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, আবু হুরায়রা বাদশা, মুহাম্মদ শফিয়ার রহমান, জিএম রুস্তম আলী ও এরশাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, একই দিন বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়নে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝