Dhaka, Thursday | 22 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 22 October 2026 | English
শিরোনাম:

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও চামড়া জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ৭:২০ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার গোলখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা।

অভিযানকালে ওই এলাকা থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করা হয়।

জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক বন টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝