Dhaka, Wednesday | 21 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 21 October 2026 | English
শিরোনাম:

মেয়েকে সঙ্গে নিয়ে পূজামণ্ডপে প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী পারভেজ শেখ

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম  (ভিজিটর : ৪৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়েকে সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও ব্যবসায়ী পারভেজ শেখ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে মোটর শোভাযাত্রা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিল মেয়ে জান্নাতুল।

মোটর শোভাযাত্রা নিয়ে পারভেজ শেখ ইউনিয়নের ঝুমারকান্দা, বিশরীকান্দা, জঙ্গলকান্দা, নিশ্চিন্তপুর ও খাটরা উত্তরপাড়া এলাকার দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন।

এদিকে প্রচারণার সময় পারভেজ শেখের সঙ্গে তাঁর মেয়ে জান্নাতুলের উপস্থিতি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সে উপস্থিত মানুষের কাছে বাবার জন্য ভোট চায়। তার এ প্রচারণাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আগ্রহ দেখা যায়।

পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পারভেজ শেখ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের কথা শোনেন। ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. মো. মামুন মোল্লা, হাবিব শেখ, ফিরোজ শেখ, স্বপন তালুকদার, মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের নেতৃবৃন্দ।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝