Dhaka, Thursday | 22 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 22 October 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণের ঘটনায় নিহত ২

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:১৪ পিএম  (ভিজিটর : ২৩)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। 

বুধবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মুদাফা মাস্টারপাড়া এলাকার লালচান মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাছিমা বেগম (৫০)। এ ঘটনায় তাঁদের মেয়ে তানিশাও (১৬) দগ্ধ হন। 

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাঁদের মধ্যে লালচান মিয়া ও তাঁর স্ত্রী নাছিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ঢামেকে মারা গেছেন।

উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) ভোরে রান্নার জন্য নাছিমা বেগম গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরিত হয়ে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় নাছিমা বেগম, তার স্বামী লালচান মিয়া এবং মেয়ে তানিশা দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের ডাকচিকৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠান। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝