Dhaka, Tuesday | 20 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 20 October 2026 | English
শিরোনাম:

খুলনায় নারীকে ধর্ষণের অভিযোগে তিন জেলে গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম  (ভিজিটর : ৪৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার তেরখাদা উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে তিন জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন জেলে তাঁকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন।

অভিযোগ অনুযায়ী, তাঁরা নৌকাটি দিঘলিয়ার দিকে না নিয়ে মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যান। সেখানে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝