Dhaka, Monday | 19 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 19 October 2026 | English
শিরোনাম:

কিশোরী গণধর্ষণ মামলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ১

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ পিএম  (ভিজিটর : ৮৭)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম নাঈম (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের মোকলেছের ছেলে। তিনি এ মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকায় অভিযান চালায় এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-২, বসিলা-মোহাম্মদপুরের একটি যৌথ আভিযানিক দল। অভিযানে নাঈমকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ অক্টোবর রাত ৯টার দিকে সরাইলের বাড়িউড়া এলাকার ১৪ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়। পথে তাকে অপহরণ করে বাড়িউড়া লাউহার খালের পাড়সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সেখানে কয়েকজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে বাড়ির পাশের একটি স্থানে রেখে চলে যায় অভিযুক্তদের একজন। পরে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার নাঈমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/অ



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝