আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড় বাড়বে। একই সঙ্গে দেবী দুর্গার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে বাজবে বিষাদের সুর।
সকালে মহানবমীর বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় দেবীর আরাধনায় আয়োজন করা হবে মহাআরতি। ভক্তরা দেবীর চরণে প্রার্থনা জানাবেন পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায়।
এর আগে গতকাল মহাষ্টমীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় কুমারী পূজা।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
এফপি/অ