Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম  (ভিজিটর : ৬)
  চুলার আগুনে ১৫টি পরিবারের বসতঘর ও একটি দোকান ক্ষতিগ্রস্ত

চুলার আগুনে ১৫টি পরিবারের বসতঘর ও একটি দোকান ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিলে চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের বসতঘর ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।


শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ২১ মিনিটে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফৈত্যার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের বসতঘর ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৪ লাখ টাকা। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।


ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সিরাজ উদ্দিন হোসেন, মোবারক, গিয়াসউদ্দিন, নুরুল কাদের, ওমর কাদের, শেবুল কাদের, রুহুল কাদের, আবদুল কাদের, মোহসনা বেগম, আবদুল হামিদ, আবদুল রাজ্জাক, আবদুল সাত্তার, রফিক উদ্দিন, ইয়াছিন, আয়ুব আলী ও শাহাবুদ্দিন। তাঁদের মধ্যে কয়েকজনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রান্নাঘরে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।


অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্ভোগে পড়েছে। তাঁদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্দশার কথা শোনেন।


ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব উল্লেখ করে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝