Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

অনলাইন জুয়ায় বাবা-ছেলে গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:০২ পিএম  (ভিজিটর : ৩৮)

ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জড়িত অপর একজন পালিয়ে যান।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দু'জন হলেন পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের ফাতেউল আলম ও তার ছেলে আকাশ রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে বসে অনলাইনে জুয়া পরিচালনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনা অবস্থায় ফাতেউল আলম ও তার ছেলে আকাশ রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তবে এসময় পুলিশকে ফাঁকি দিয়ে তার আরও এক ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও জানানো হয়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটার মনিটর, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস এবং দুটি মোবাইল ফোন জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা গোপনে অনলাইনে অবৈধ জুয়ার কারবার চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝