Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

ব্যক্তিগত সাফল্য নয়, দলের জয়ই বড়: তাসকিন

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ এএম  (ভিজিটর : ২০)

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হতাশাজনক পারফরম্যান্স করেছে টাইগাররা। বোলারদের মধ্যে তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট। তবে ম্যাচ জিততে না পারলে এই পারফরম্যান্সের মূল্য থাকে না মনে করেন বাংলাদেশের এই পেসার। এদিন বোলাররা ভালো শুরুর পরও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের ১৫০ রানের জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে দাবি তাসকিনের।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ম্যাচ হারলে একজন খেলোয়াড় দলের জন্য সেটাই সবচেয়ে বড় হতাশার। আসলে যতই ৩ উইকেট বা ৫ উইকেট পাই, ম্যাচ না জিতলে কখনোই সেটা লাভ হয় না। শুরুটা খুব দারুণ হয়েছিল। এটাও ঠিক যে উইকেটটা বেশ ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। কিন্তু ওদের মাঝখানে যে বড় একটা জুটি হলো। তো আসলে ওই শুরুর সাফল্যের পরে মাঝখানে আসলে একটু লম্বা জুটি হয়ে যাওয়ায় ওরা অনেকটা এগিয়ে যায়। সেই জুটি ভাঙার পরও আমার মনে হয় একটা মোটামুটি রানে আটকানো সম্ভব হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পরে আর জেতা হলো না।

বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতায় অনেকে কোচদের দায়ী করছেন। তবে তাসকিনের ধারণা, বিদেশি কোচ এলেই খুব একটা পার্থক্য তৈরি হবে না। তিনি বলেন, (কোচ) দেশি হোক বা বিদেশি, সবার মূল ধারণাগুলো একই। আসলে বিদেশি কোচ এলেই যে দুনিয়ার সব উল্টে যাবে এমন কিছু না। দেশি কোচরাও যথেষ্ট সক্ষম। আমাদের দলে যারা আছেন, তারা কিন্তু নিজেরাও ভালো পর্যায়ে ক্রিকেট খেলেছেন এবং ভালোভাবেই কোচিং করাচ্ছেন। কিন্তু আমরা আসলে শুধু ফলাফলনির্ভর দল হওয়াতে দেখা গেছে যে এই জিনিসগুলো একটু বেশি চোখে পড়ে। হারলে দেশি কোচদের ওপর অনেক কথা হয়, জিতলে আবার প্রশংসা কম হয়।

এই ম্যাচে বাংলাদেশের জেতা উচিত ছিল বলে মনে করেন । তাসকিন বলেন, দুর্ভাগ্যবশত মিরাজের জ্বর ও খেলেনি। ও আমাদের ওয়ানডে দলের অন্যতম প্রধান একজন খেলোয়াড়। কিন্তু বাকিরাও যারা খেলেছেন, তারাও কিন্তু যথেষ্ট সক্ষম। কিন্তু দুর্ভাগ্যবশত আসলে আজকে হয়নি। এই উইকেটটা কিন্তু আপনারা কয়দিন আগে দেখেছিলেন। আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে টেস্ট ড্র হয়েছে, পঞ্চম দিন পর্যন্ত অনেক লম্বা সময় খেলা হয়েছিল। কিন্তু এই উইকেটটা আসলেই রান হওয়ার মতোই, জুটি চাইলেই করা যেতে পারত এবং ওরা সেটা করেও দেখিয়েছে কিন্তু।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝