Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

লিটনের ফিফটিতে লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২৯ পিএম  (ভিজিটর : ২৫)

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ চতুর্থ দিন ৬ উইকেটে ২২৩ রান নিয়ে শুরু করেছিলেন।

চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতে দারুণ প্রতিরোধে বাংলাদেশের লিড আরও বাড়িয়ে নিয়েছেন তারা। লিটন দাস তো চলমান টেস্টে নিজের দ্বিতীয় ফিফটিও তুলে নিয়েছেন। যা তার ক্যারিয়ারের ২২তম। এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৮৫ রান। লিটন ব্যাট করছেন ৫২ রানে। মিরাজ ১৫ রানে। তারা অবিচ্ছিন্ন ৬২ রানে। তাদের লিড দাঁড়িয়েছে ৩৯১ রান। 

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝