Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

ক্রিকেট আমাদের জন্য শুধু খেলা নয় আমাদের জাতীয় গর্ব

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১১:০৪ এএম  (ভিজিটর : ৫১)

ক্রিকেট আমাদের জন্য শুধু খেলা নয়, ক্রিকেট আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের জাতীয় গর্ব।

 এই আবেগকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়িত হলে ক্রিকেটে বড় ধরনের সম্ভবনার দ্বার উম্মোচিত হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিভাগীয় স্টেডিয়ামে রবি বোলার হান্ট প্রতিযোগিতার বরিশাল বিভাগের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানী রবি'র সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট প্রতিভা অন্বেষণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিসিবি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে প্রশাসক আরো বলেন,এ উদ্যোগ আমাদের নতুন নতুন সম্ভাবনাময় খেলোয়াড়দের সাথে পরিচয় করিয়ে দিবে এবং দেশের ক্রিকেটকে আরো সমৃদ্ধ করবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

রবি এক্সিয়াটা পিএলসি'র কাস্টার মার্কেট ডিরেক্টর বিপ্লব ব্যাণার্জী, খুলনার রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, ক্রীড়া সংগঠক এস অহিদুর রহমান বাবু, স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার মো: আলআমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এফপি/স
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝