Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়ায় রিভলবার ও গুলি উদ্ধার

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১০:৫৯ এএম  (ভিজিটর : ৮)

কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবির কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ১২ মাইল বালুরঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে অভিযান চালানো হয়।এ সময় স্থানীয় বালু ব্যবসায়ী সিদ্দিক মালিথার (৫০) টিনের ঘরের বেড়ার উত্তর পাশের খালি জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকাকে সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফপি/স


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝