গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেন (২৩), আওয়ামী লীগ কর্মী গোলাপ (৪২), রাকিব (১৮) ও সুমন (১৮)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ভাদাম বালুর মাঠের দক্ষিণ পাশের একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি। পরে মধ্যরাতে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
এফপি/র