প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ এএম (ভিজিটর : ৭)
গতকাল মঙ্গলবার পাবনার সাঁথিয়ার সরিষা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় আবেদ আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সরিষা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাত ১০ টার দিকে মৃত্যু হয়।নিহত আবেদ আলী আড়তদার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের বাসিন্দা।