Dhaka, Tuesday | 22 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 22 September 2026 | English
শিরোনাম:

পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ এএম  (ভিজিটর : ২৩)

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে খালি হাতে ফিরছে বাংলাদেশ। ২০১০ ও ২০১৪ আসরে রুপা এবং ২০২২ আসরে ব্রোঞ্জ জিতলেও এবার চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে হলো নিগার সুলতানা জ্যোতিদের। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ অধিনায়ক হিসেবে এটিই ছিল নিগারের শেষ ম্যাচ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়লেও শেষ দিকে অধিনায়ক ফাতিমা সানার ৩০ বলে অপরাজিত ৪৫ রান ও আলিয়া রিয়াজের ২৫ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে শর্ণা আক্তার, নাহিদা আক্তার ও রিতু মনি ২টি করে উইকেট শিকার করেন।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ৩ উইকেটে মাত্র ৪৩ রান তুলে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শারমিন আক্তার সুপ্তা ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকলেও এবং অধিনায়ক নিগার সুলতানার ২৫ রান ছাড়া বাকিদের ব্যর্থতায় ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থেমে যায় টাইগ্রেসদের ইনিংস। পুরো ইনিংসে ৪৩টি ডট বল দেওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ৩১ রানে পরাজিত হয়। পাকিস্তানের হয়ে অফ স্পিনার উম্মে হানি ১০ রানে ৩টি উইকেট নেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝