Dhaka, Thursday | 10 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 10 September 2026 | English
শিরোনাম:

ভারত সফরে আসছে পূর্ণ শক্তির ব্রাজিল

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম  (ভিজিটর : ১৮)

তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে ব্রাজিল। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

দলে জায়গা ধরে রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকারা। আক্রমণভাগে আছেন এস্তেভাও, এনদ্রিক, জোয়াও পেদ্রো ও পেদ্রোরাও। চোটের কারণে সর্বশেষ বিশ্বকাপে খেলতে না পারা এস্তেভাও এবার ফিরেছেন। একইভাবে বিশ্বকাপের আগে চোটে ছিটকে যাওয়া ডিফেন্ডার ওয়েসলিকেও দলে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দুটি ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন পথচলা। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ডও বেশ ভালো। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে মেলবোর্নে। সেই ম্যাচে ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল। এখন পর্যন্ত আটবারের সাক্ষাতে ব্রাজিলের জয় ছয়টি, একটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে।

ভারতের বিপক্ষে অবশ্য এবারই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল-স্মৃতির অবশ্য দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭৭ সালে ইডেন গার্ডেনসে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন কিংবদন্তি পেলে। তবে সেটি ছিল ক্লাবের ম্যাচ, ব্রাজিল জাতীয় দলের হয়ে নয়।

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের দল
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিওস, ম্যাথিউসিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গিমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝