Dhaka, Tuesday | 8 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 8 September 2026 | English
শিরোনাম:

নরসিংদীর রায়পুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম  (ভিজিটর : ১২৮)

নরসিংদীর রায়পুরাতে জঙ্গি শিবপুর বাজারে গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

নিহত যুবকের নাম নাসির মিয়া। তিনি জঙ্গি শিবপুর এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।

নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সহ-সভাপতি আবু কাউছার আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদ মিয়া, উত্তর বাখরনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, যুবদল: নেতা মো. সোহরাব হোসেন, মো. শ্যামল মিয়া ডিলার'সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নাসির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আর এই ঘটনাকে হাতিয়ার করে মামলার বাদি মোশারফ স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য যে ১৬ জুলাই ২০২৬ নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা করা হয় বলে জানিয়েছেন মানববন্ধনে বক্তারা। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝