‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে খুলনার পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও সাবান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা এস এম আমিনুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং সাংবাদিক মো. রাজু আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. আসাদুল ইসলাম, মো. শফিয়ার রহমান, মো. মুশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মী মো. মশিয়ার রহমান এবং সুশীলনের প্রতিনিধি বিপ্লব কুমার মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মীরা।
অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করা হয়।
এফপি/মিব