Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ৫৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডলসহ কমিটির সদস্যরা।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধ, গো-খাদ্য ও পশু জবাইসংক্রান্ত বিষয়, শিশু খাদ্যের মান নিশ্চিত করা, বাজার মনিটরিং, বিদ্যুতের অস্বাভাবিক বিল, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষকদের কাছে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “মাদক ও জুয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে থানা-পুলিশের টহল তৎপরতা বাড়াতে হবে। সভায় উত্থাপিত আইনশৃঙ্খলাসংক্রান্ত বিষয়গুলো কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হবে।”

তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝