Dhaka, Tuesday | 27 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 27 October 2026 | English
শিরোনাম:

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ আটক ১০

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাঙামাটি শহরে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে মাদক কারবারি এবং পাঁচজনকে মাদকসেবী হিসেবে আটক করা হয়। এ ছাড়া পূর্বের একটি চুরি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক কারবারের অভিযোগে প্রান্ত দাশ (২৮), রিপন দাশ (২৮), জুলহাস মিয়া (৩৩) ও আকবর আলী (৩০) নামের চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে কয়েকজন রাঙামাটি শহরের রাজবাড়ি ও রিজার্ভ বাজার এলাকায় বসবাস করেন।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে আনোয়ার (২৯), শাহাবুদ্দিন ফকির ওরফে কাজল মিয়া (৩১), সুমন মিয়া (২৮), বিশ্বাস আলী (৩০) ও আবুল কালাম (৩২) নামের পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের অধিকাংশের বর্তমান ঠিকানা শহরের পাবলিক হেলথ এলাকা ও আশপাশে।

অন্যদিকে, পূর্বের একটি চুরি মামলায় মো. ইমাম হোসেন ওরফে রাজু (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। 

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝