Dhaka, Tuesday | 27 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 27 October 2026 | English
শিরোনাম:

মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে ভিড়ল বিদেশি জাহাজ

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:২৬ পিএম  (ভিজিটর : ৬৫)

মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে মোলাসেস বা চিটাগুড় নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হাই-হং। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জাহাজটি বন্দরের জেটিতে নোঙর করে। এতে ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে আনা হয়েছে ৮ হাজার ২৫০ মেট্রিক টন মোলাসেস।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে এমভি হাই-হং মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে এসে ভেড়ে। বিকেল থেকে জাহাজ থেকে মোলাসেস খালাস করে ট্যাংকে সংরক্ষণের কাজ শুরু হয়। পরে ট্রেনের মাধ্যমে এসব পণ্য দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

নাবিল ইসলাম আরও জানান, এটি মোংলা বন্দরে আমদানি করা মোলাসেসের চতুর্থ চালান। ২০২৪ সাল থেকে বিদেশ থেকে সরাসরি মোংলা বন্দরে মোলাসেস আমদানি করা হচ্ছে। গোখাদ্য তৈরির অন্যতম উপকরণ হিসেবে মোলাসেসের উত্তরাঞ্চলজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি বলেন, দেশে আখকল থাকলেও চাহিদার কারণে বিদেশ থেকে মোলাসেস আমদানি করতে হচ্ছে।

মোংলা বন্দরে বড় জাহাজ আনার ক্ষেত্রে নাব্যতা সংকট একটি বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন নাবিল ইসলাম। তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে বড় আকারের জাহাজ আনা সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘ অপেক্ষার পর ছোট আকারের জাহাজের ব্যবস্থা করে মোলাসেস আমদানি করতে হয়েছে।

তিনি আরও বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে বন্দরের নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ করা গেলে বড় আকারের জাহাজ মোংলা বন্দরে আনা সম্ভব হবে। এতে পণ্য পরিবহন আরও সহজ ও কার্যকর হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝