Dhaka, Tuesday | 27 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 27 October 2026 | English
শিরোনাম:

চেতনানাশক মেশানো জুস খাইয়ে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, উদ্ধার করল আনসার

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের বি-গেটের সামনে চেতনানাশক মেশানো জুস পান করিয়ে এক রিকশাচালককে অচেতন করে তাঁর রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় রিকশাটি উদ্ধার করা সম্ভব হয়। তবে আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিকশাচালক মো. ফারুক হোসেনকে চেতনানাশক মেশানো জুস পান করিয়ে অচেতন করার পর তাঁর রিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় মেট্রোরেল স্টেশনের বি-গেটের সামনে টহলরত আনসার সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। তাঁদের হস্তক্ষেপে রিকশা ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয় এবং রিকশাটি উদ্ধার করা হয়।

পরে অচেতন রিকশাচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এ ঘটনায় উদ্ধার করা রিকশা, নগদ ১ হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন এমআরটি পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী মো. ফারুক হোসেনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে।

ঘটনার সময় দায়িত্বে ছিলেন এপিসি মো. মতিন বিশ্বাস এবং আনসার সদস্য মো. জাহিদুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. মাসুম হোসেন ও মো. রবিউল ইসলাম। তাঁদের তাৎক্ষণিক পদক্ষেপে রিকশাটি উদ্ধার এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয়।

জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে কর্তব্যরত সদস্যদের এ উদ্যোগের ফলে রিকশা ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয় এবং ভুক্তভোগী সহায়তা পান।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝