Dhaka, Tuesday | 27 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 27 October 2026 | English
শিরোনাম:

রাস্তার পাশের অস্থায়ী খাবারের দোকান নিবন্ধনের আওতায় আসছে

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, রাস্তার পাশের এসব অস্থায়ী দোকানের খাবার অনেকেই পছন্দ করে খান। তবে এসব খাবারে বিভিন্ন ধরনের জীবাণু ও ভেজাল উপাদান থাকায় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অস্বাস্থ্যকর খাবারের অন্যতম উৎস এসব দোকান।

তিনি আরও বলেন, সরকারের নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব অস্থায়ী খাবারের দোকানকে নিবন্ধনের আওতায় আনার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝