Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

দরজা মাঝ আকাশে খুলে

ঢাকায় ভারতীয় এয়ার অ্যাম্বুল্যান্সের জরুরি অবতরণ

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৮:৪৫ পিএম  (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুল্যান্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এয়ার অ্যাম্বুল্যান্সটিতে থাকা অসুস্থ এক নারীকে পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তাঁর সঙ্গে এয়ার অ্যাম্বুল্যান্সটিতে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। সংশ্লিষ্ট তালিকায় তাঁদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যাত্রাপথে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুল্যান্সটির দরজা খুলে যাওয়ার পর সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে অসুস্থ নারীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এয়ার অ্যাম্বুল্যান্সটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

এদিকে, কী কারণে উড়োজাহাজটির দরজা মাঝ আকাশে খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ কী—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝