আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সম্মেলনকক্ষে অমর একুশে বইমেলার প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এফপি/মিব