Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা জাপারে

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল এ ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, কক্সবাজারের দীর্ঘ প্রাকৃতিক সমুদ্রসৈকত এবং সিলেটের চা-বাগানসহ দেশের বিভিন্ন পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এ খাতের উন্নয়নে সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।

জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের সহযোগিতা প্রত্যাশা করছে সরকার। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান। পাশাপাশি দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রস্তুতির কথাও তুলে ধরেন তাঁরা।

আলোচনার একপর্যায়ে প্রতিনিধিদলের পক্ষ থেকে পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণাকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার পর সরকার প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেবে। এ ছাড়া সম্ভাব্য বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝