Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৬:৩৬ পিএম  (ভিজিটর : ৯)
 নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি এবং ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে চকলেট সংরক্ষণের দায়ে ঢাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ ইকবাল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আসিফ আল আজাদ জানান, বেকারিটিতে তদারকির সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এ ছাড়া ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে বেকারির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছিল। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে চকলেটও একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে জরিমানা করা হয়। পাশাপাশি বেকারিতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যপণ্য তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারের মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝