Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

নাটোর হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকদের শোকজের নির্দেশ হুইপ দুলুর

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৫:৩৩ পিএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হওয়া চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়াসহ প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও কর্মচারীদের সময়মতো উপস্থিত না থাকার বিষয়টি তাঁর নজরে আসে। এ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা তাঁর দায়িত্ব।


হাসপাতালের বাথরুম ও শৌচাগারের অপরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হুইপ দুলু। তিনি বলেন, হাসপাতালের বাথরুম অপরিষ্কার থাকলে রোগীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। এ কারণে হাসপাতালের সর্বত্র নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।


হুইপ দুলু জানান, সকাল ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চিকিৎসককে পাওয়া যায়নি।


তিনি বলেন, সরকারি বেতন ও সুযোগ-সুবিধা গ্রহণ করেও যাঁরা নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের সেবা দেবেন না, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সিভিল সার্জনকে অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।


পরিদর্শনকালে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝