Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৪:০৭ পিএম  (ভিজিটর : ৯)
ছবি: বাফুফে

ছবি: বাফুফে

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।


জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকা ব্যবহার করছেন ফিফা সভাপতি। তবে ঢাকায় তাঁর অবস্থান স্বল্প সময়ের জন্য।


ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা। ফিফা সভাপতিকে স্বাগত জানাতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল বাফুফে।


এর আগে ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপের একপর্যায়ে ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তাবিথ আউয়াল। সেই বৈঠকে তাঁরা ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।


এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝