Dhaka, Sunday | 11 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 11 October 2026 | English
শিরোনাম:

হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ পিএম  (ভিজিটর : ২৭)

তৃতীয় দিন সকালে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ পেলেন দারুণ ছন্দে থাকা বোলার।

রোববার দিনের শুরুতেই আবু ধাবিতে পরপর তিন বলে ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রেহমানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক এটি। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালি ও ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সোহাগ গাজী পেয়েছিলেন হ্যাটট্রিকের স্বাদ।

তারা দুজনই ছিলেন স্পিনার। এবার প্রথম পেসার হিসেবে বিরল এই কীর্তি গড়লেন হাসান।

হাসানের তোপে এখন লিড পাওয়ার আশায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১২৬ রানে পিছিয়ে তারা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝