Dhaka, Wednesday | 7 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 7 October 2026 | English
শিরোনাম:

চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:১৩ এএম  (ভিজিটর : ২৪)

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএসসহ সব সেবা চালু হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এ তথ্য জানিয়েছে।

এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস, কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়।

সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে। এরপর মঙ্গলবার রাতেই কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা স্বাভাবিক হয়েছে।

ব্যাংক এশিয়াও এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে এবং গ্রাহকরা স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝