Dhaka, Sunday | 4 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 4 October 2026 | English
শিরোনাম:

রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম  (ভিজিটর : ৯)

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নওগাঁর রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) সকালে রাণীনগর থানা পুলিশ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে পুলিশ বক্সের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেল পারাপার এলাকায় এই পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। নওগাঁ-৬ আসনের এমপি রেজাউল ইসলাম রেজু নিজ অর্থায়নে পুলিশ বক্সটি নির্মাণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

উদ্বোধন শেষে পুলিশ বক্সের পাশে বৃক্ষ রোপন করেন অথিতিরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝