Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম  (ভিজিটর : ৩০)
দেশব্যাপী আ. লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

দেশব্যাপী আ. লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে মশাল মিছিল করেছেন উপজেলা ও পৌরসভা ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলা সদরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। 

বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে সমাপ্ত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এস এম তৈয়ব বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে তাঁর দোসরদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার এ ষড়যন্ত্র মোকাবিলায় বাঁশখালী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ. লীগ কোথাও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথেই তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। নাশকতার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ সময় মশাল মিছিলে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝