Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

কিশোরগঞ্জে বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন ১ হাজার কৃষক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৫৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, সরিষা একটি লাভজনক ফসল। এ ফসলের আবাদ বাড়াতে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে সরকার বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করছে। এর মাধ্যমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থিক লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে। 

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝