Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

কিশোরগঞ্জে ৩০ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে অগভীর নলকূপ বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে অগভীর নলকূপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব নলকূপ বিতরণ করা হয়। এইচএএসি চ্যারিটি নামের একটি প্রতিষ্ঠান উপজেলার ৩০টি দরিদ্র পরিবারের মাঝে এসব নলকূপ বিতরণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান উপকারভোগীদের হাতে নলকূপ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝