Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

ঢাকার বসুন্ধরা থেকে দর্শনার সাবেক মেয়র হাবু গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম  (ভিজিটর : ৪৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আতিয়ার রহমান হাবু দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদকও ছিলেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দর্শনা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ.স.ম. আনোয়ার হোসেন খান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝