Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

ডিমলায় ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, বিএনপি নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান এবং সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে। এ প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি তেলজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণে সহায়তা করা হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝