Dhaka, Tuesday | 6 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 6 October 2026 | English
শিরোনাম:

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:২৭ এএম  (ভিজিটর : ৩০)

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির দিন পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে।

ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিন দিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় মোট পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা রয়েছেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝