বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব এর পদ সহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবদুল কাদের।
তিনি ২০১৯ সাল থেকে বাংলাদেশ পিপলস পার্টির অন্যতম নেতা হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুগপৎ আন্দোলনে যুক্ত থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। তৎকালীন সরকারের মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। গনফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টি জোট থাকা অবস্থায় মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরীদের সাথে স্বৈরাচার পতনে অগ্রণী ভূমিকা রেখেছেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি ঢাকা ১১ আসনে গনফোরামের উদীয়মান সূর্য মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করেন তবে নির্বাচনের মাত্র তিনদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সম্মানে তার নির্দেশে বিএনপি মনোনীত প্রার্থী ড এম এ কাইয়ুম কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। মাঝে তিনি গনতন্ত্র মঞ্চের শরিক দল ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র হিসেবে ১ বছর দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতে তিনি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন।
এফপি/অ