Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ার স্মৃতি জাগাল আশির দশকের ছবি, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ৬০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় এএমআই লিমিটেডের স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশির দশকের একটি দুর্লভ ছবি উপহার দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ সাদী। ছবিটি ব্রাহ্মণবাড়িয়ায় তাঁদের পৈতৃক বাড়িতে অবস্থানকালীন সময়ের। পুরোনো ছবিটি দেখে আশির দশকের স্মৃতিতে ফিরে যান প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের মধ্যে এক আবেগঘন স্মৃতিচারণের মুহূর্ত তৈরি হয়।

রোববার (২২ নভেম্বর) মেলায় এএমআই লিমিটেডের স্টল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শেখ সাদী বিশেষ শুভেচ্ছা উপহার হিসেবে ছবিটি তাঁর হাতে তুলে দেন। ছবিটি দেখে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সংশ্লিষ্ট অতীতের নানা স্মৃতির কথা স্মরণ করেন।

স্মৃতিচারণের একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ সাদীর প্রয়াত বড় ভাই আব্দুল্লাহ আল বাকীর কথাও স্মরণ করেন। আব্দুল্লাহ আল বাকী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল ও যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজ ছাত্র সংসদের আজীবন সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়া পরিবারের একজন বিশ্বস্ত ও পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শেখ সাদীর পরিচয় করিয়ে দেন। পাশাপাশি এএমআই লিমিটেডের উৎপাদিত পণ্যসামগ্রী ও প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লেখ্য, এএমআই লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের কৃষি যান্ত্রিকীকরণ, কৃষিযন্ত্র উৎপাদন ও কৃষির আধুনিকায়নে কাজ করে আসছে। পাশাপাশি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসএসএপি প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে কৃষিযন্ত্র সহজলভ্য করতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

এএমআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী একই সঙ্গে এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর কোষাধ্যক্ষ এবং অনলাইন সংবাদমাধ্যম ‘সিটিপোস্ট’-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝