Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা বেগম নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক নুরজাহানের দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করা হয়। এ সময় একই মোটরসাইকেলে থাকা তাঁর সহযোগী আসমা বেগমকেও আটক করা হয়।

পুলিশ জানায়, আটক দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালানো হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাসায় পুলিশের তল্লাশি অভিযান চলছিল বলে জানিয়েছে থানা-পুলিশ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝