Dhaka, Saturday | 21 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 November 2026 | English
শিরোনাম:

দুমকিতে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের খাবার দিল পবিপ্রবি ইউট্যাব

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ৮:৪৫ পিএম  (ভিজিটর : ৯৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শাখার উদ্যোগে এতিম, অসহায় ও হাফেজ শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুমকি থানাব্রিজসংলগ্ন গোলাম সারোয়ার হাফিজিয়া নূরানী মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার এতিম, অসহায় ও হাফেজ শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ইউট্যাবের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। দেশে ও বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা থেকে তাদের বিরত রাখতে এবং সঠিক পথের সন্ধান দিতে মহান আল্লাহর কাছে হেদায়েত ও সঠিক বুঝ প্রার্থনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. কামাল হোসেন, জিয়া পরিষদ পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ড. হাসিব মোহাম্মদ তুষার এবং জনসংযোগ বিভাগের প্রধান ড. রাহাত মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ওমর ফারুক। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় গোলাম সারোয়ার হাফিজিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝