Dhaka, Saturday | 21 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 November 2026 | English
শিরোনাম:

কিশোরগঞ্জে ২৬১ এতিম ও পাঁচ পথচারী পেলেন শীতবস্ত্র

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ৭৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এতিমখানায় গিয়ে এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় ওই এতিমখানা ও মাদ্রাসার ১০০ জন এতিম শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে উপজেলার নিতাই ইউনিয়নের বাইতুস সালাম হাফিজিয়া এতিমখানা ও পাগলার বাজার নুরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০১ জন এবং একই ইউনিয়নের মৌলভিরহাট আকবারিয়া জান্নাত বাগ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া পাঁচজন পথচারীকেও কম্বল দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব ও শীত নিবারণের জন্য সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের পাশাপাশি অসহায় ও শীতার্ত মানুষের মধ্যেও এসব শীতবস্ত্র বিতরণ করা হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝