Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

বরগুনায় দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম  (ভিজিটর : ৬)

দুর্যোগের পূর্ববর্তী ও পরবর্তীকালে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বরগুনার তালতলীতে পরামর্শ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদের ‘পায়রা হলরুমে’ এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ আয়োজনে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড (Concern Worldwide)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন 'RMNCAH Project'-এর আওতায় এই সভার আয়োজন করা হয়।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতীশ সরকারের সভাপতিত্বে সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী দাস সানী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিএফপি ইলিয়াস খান রানা, নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণমাধ্যমকর্মীরা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ প্রকল্প সুপারভাইজার ও ফিল্ম ফেসিলেটটরা।

সভায় বক্তারা বলেন, ‘দুর্যোগের প্রতিটি পর্যায়ে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি পূর্বপ্রস্তুতি বৃদ্ধি, সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং নিয়মিত যোগাযোগ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়।’

তারা আরও বলেন, ‘এই সমন্বিত উদ্যোগ ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে দুর্যোগকালীন সময়ে উপকূলীয় জনপদের সাধারণ মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝