Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হলেন সাইফুল ইসলাম হিরন

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ১১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম হিরনের নাম ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম হিরনের নাম রয়েছে।

সাইফুল ইসলাম হিরন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

কর্মজীবনে তিনি বর্তমানে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। এর আগে দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), করপোরেট প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থায় কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে তাঁর প্রায় ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন সাইফুল ইসলাম হিরন। বর্তমানে তিনি টঙ্গীবাড়ীর চাষী বালিগাঁও সমাজকল্যাণ সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এনসিপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরু করলেন সাইফুল ইসলাম হিরন।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝