Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় ২ হাজার ২০০ কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিটর : ২৬৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, বিআরডিবি কর্মকর্তা আফসানা জাহান কাকলী, আইসিটি কর্মকর্তা মৃত্যুঞ্জয় সেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝